২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়নে অগ্নিকাণ্ড: বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর পুড়ে ছাই

বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া মজুমদার বাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১০ জুন) দুপুর আনুমানিক ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে ঘরের একাংশে আগুন দেখা দিলেও অল্প সময়ের মধ্যেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া দেখে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে দ্রুত ঘটনাস্থলে আসার আহ্বান জানানো হয়। মাইকিং শুনে এলাকার শতাধিক মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী পানি ও অন্যান্য উপকরণ ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান।

স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টা ও দ্রুত পদক্ষেপের ফলে আগুন আশপাশের অন্যান্য বসতঘরে ছড়িয়ে পড়তে পারেনি। এতে একটি বড় ধরনের দুর্ঘটনা ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে এলাকা রক্ষা পায়।

তবে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের বসতঘর এবং ঘরের ভেতরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র, কাপড়চোপড় ও অন্যান্য মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

এবিষয়ে গর্বের বাকেরগঞ্জ চরামদ্দি ইউনিয়ন শাখার সভাপতি কে এম ইমরান বলেন, বৈদ্যুতিক লাইনের ত্রুটি ও অনিরাপদ সংযোগের কারণে প্রায়ই এমন দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তাই ভবিষ্যতে এ ধরনের অগ্নিকাণ্ড এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ এবং বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

কক্সবাজারের ইনানীতে মাটি ফুঁড়ে বের হচ্ছে গ্যাস ও আগুন, এলাকায় আতঙ্ক

বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়নে অগ্নিকাণ্ড: বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর পুড়ে ছাই

Update Time : ০৩:৪০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬