১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাকেরগঞ্জে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাকেরগঞ্জ উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমেই প্রকট হয়ে উঠছে। এ পরিস্থিতিতে পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা এবং পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বক্তারা আরও বলেন, একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, বরং অক্সিজেন সরবরাহ, জীববৈচিত্র্য সংরক্ষণ, মাটি ক্ষয়রোধ এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও তার যথাযথ পরিচর্যা করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে ও বাড়ির আঙিনায় গাছ রোপণের অঙ্গীকার ব্যক্ত করেন।
“গাছ লাগান, পরিবেশ বাঁচান—সবুজ হোক বাকেরগঞ্জ, সবুজ হোক বাংলাদেশ।”

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাকেরগঞ্জে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

Update Time : ০৪:৩০:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬