১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসক-নার্স সংকটে সরকারি হাসপাতাল, শূন্য ২৩ হাজারেরও বেশি পদ

দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর ২৩ হাজারের বেশি পদ বর্তমানে শূন্য রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য খায়রুল কবির খোকন (নরসিংদী-১)-এর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের অনুমোদিত মোট ৪১ হাজার ৮০৬টি পদের মধ্যে বর্তমানে ৯ হাজার ৪০৭টি পদ শূন্য রয়েছে।

এছাড়া নার্সদের অনুমোদিত ৪৯ হাজার ৫০১টি পদের মধ্যে ৫ হাজার ৩২টি পদ বর্তমানে খালি রয়েছে বলেও জানান তিনি।

স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রেও বড় ধরনের জনবল সংকট রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত ২৬ হাজার ৫৪৪টি স্বাস্থ্যকর্মীর পদের বিপরীতে বর্তমানে ৮ হাজার ৭৮৪টি পদ শূন্য রয়েছে।

সরকারি হাসপাতালগুলোতে জনবল সংকটের কারণে স্বাস্থ্যসেবা কার্যক্রমে চাপ বাড়ছে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

চিকিৎসক-নার্স সংকটে সরকারি হাসপাতাল, শূন্য ২৩ হাজারেরও বেশি পদ

Update Time : ০৬:৫৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬