বাকেরগঞ্জ, ১৩ জুন— শনিবার সকাল ১০টায় বাকেরগঞ্জ পৌরসভা চত্ত্বরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানের তৎপরতায় জেলা তথা পৌর এলাকার ৩০০ জন দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে প্রতিজনকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানটি আয়োজন করে বাকেরগঞ্জ পৌর বিএনপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। ইউএনও মিলটন চন্দ্র পাল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন খান বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের কল্যাণে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করছে। তিনি আরও বলেন, “এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে স্থানীয় জনগণের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পরবে।”
অনুষ্ঠানে বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুল খালেক হাওলাদার, শেখ মাহমুদুর রহমান রিমন, ফিরোজ হাওলাদার, ওবায়দুল ইসলাম মাহি সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ও জনপ্রতিনিধিরাও উপস্থিত থেকে কর্মসূচি তদারকি করেন।
উপকারভোগীরা খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারি-আধিক ও স্থানীয় উদ্যোগকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান। কর্মসূচিটি স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর তাত্ক্ষণিক খাবার নিরাপত্তা নিশ্চিতকরণে সহায়ক হবে বলে জানান সংশ্লিষ্টরা।
স্থানীয়ভাবে এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখতে সকলের সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান আয়োজকরা।
মোঃ এনামুল হক 



















