১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে ডেঙ্গু মশক নিধন কর্মসূচির উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাকেরগঞ্জে ডেঙ্গু মশক নিধন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে বাকেরগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন খান বলেন, “ডেঙ্গু বর্তমানে একটি জাতীয় জনস্বাস্থ্য সমস্যা। এ রোগ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; সাধারণ মানুষকেও নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত সামাজিক অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডেঙ্গু মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন এলাকায় ওষুধ ছিটানোর কার্যক্রম শুরু করা হয়। সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গুর বিস্তার রোধে পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ধারাবাহিকভাবে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

চার্জে লাগিয়ে মোবাইল চালাতে গিয়ে বিস্ফোরণ, প্রাণ গেল মিজানের

বাকেরগঞ্জে ডেঙ্গু মশক নিধন কর্মসূচির উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান

Update Time : ০৮:৩১:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬