১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন) সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ মশিউর রহমান মাসুদের সভাপতিত্বে এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

সভায় বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং শিক্ষার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম ও অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করে স্বচ্ছতা নিশ্চিত করার আশ্বাস দেন।

তিনি বলেন, গারুড়িয়া ইউনিয়নের অন্যতম স্বনামধন্য এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও মানসম্মত করতে ম্যানেজিং কমিটি আন্তরিকভাবে কাজ করবে। আগামী ছয় মাসের মধ্যে বিদ্যালয়ের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন এবং বিভিন্ন সমস্যার সমাধানে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সভাপতি তাঁর বক্তব্যে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমে তাঁর সহযোগিতার কথা উল্লেখ করেন।

সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুজ্জামান খান, ইউনিয়ন বিএনপির সভাপতি মতলব খান, সাধারণ সম্পাদক মো. হেমায়েত খান, শাহ আলম মৃধা, মোহাম্মদ ফরিদ উদ্দিন খান, বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাওন ফকির, মো. ফোরকান মাহমুদ, আতাউল করিম খান সোহাগ, মিজানুর রহমান খান টিটু, সরোয়ার হোসেন চৌধুরী, যুবদল নেতা মো. সজিব হাওলাদার, আনোয়ার হোসেন, শিক্ষক শহীদ তালুকদারসহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নতকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

ডিসি রোড খেয়াঘাটে খাস আদায় কার্যক্রম পরিদর্শনে ইউএনও ও এসিল্যান্ড

গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

Update Time : ০৯:৪৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬