১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর তিন বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই প্রশাসক এই সিদ্ধান্তের কথা জানান।

দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানান, বৈঠকে প্রধানমন্ত্রী সায়েদাবাদ টার্মিনালকে কাঁচপুরে এবং গুলিস্তান টার্মিনালকে কেরানীগঞ্জে সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন। এই দুই স্থানেই ইতিমধ্যে জমির সন্ধান করা হচ্ছে এবং শিগগিরই এর নির্মাণকাজ শুরু হবে।

অন্যদিকে উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন জানান, মহাখালী বাস টার্মিনালকে পূর্বাচলে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

যানজট নিরসন ও যাতায়াত ব্যবস্থা আধুনিকায়নে এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

ডিসি রোড খেয়াঘাটে খাস আদায় কার্যক্রম পরিদর্শনে ইউএনও ও এসিল্যান্ড

রাজধানীর তিন বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

Update Time : ০৪:৩৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬