১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জনস্বাস্থ্য সুরক্ষায় বাকেরগঞ্জ পৌরসভার মশক নিধন অভিযান

ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জনস্বাস্থ্য সুরক্ষায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করেছে বাকেরগঞ্জ পৌরসভা।

আজ ১৭ জুন সকাল থেকে বিকের পর্যন্ত পৌরসভার অন্তর্ভুক্ত সদর রোড, সরকারি কলেজের অভ্যন্তর, সরকারি কলেজের সামনে, পৌরসভার যাত্রী ছাউনি এবং গণশৌচাগার, তৈলের পাম সংলগ্ন এলাকা, বাসস্টান্ড, ব্রিজের উপর- নিচ, কাঁচা বাজার এবং বাজার সংলগ্ন সকল লিং রোড ও পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ড্রেন ও জনবহুল স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

পৌরসভা সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় সাধারণ জনগণকে স্বস্তি দিতে নিয়মিত পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে। এ সময় ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটিয়ে মশার বিস্তার রোধে কাজ করেন সংশ্লিষ্ট কর্মীরা।

পৌরসভার প্রশাসক মিল্টন চন্দ্র পাল জানান, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নাগরিকদেরও সচেতন হতে হবে। বাসাবাড়ির আশপাশে কোথাও পানি জমতে না দেওয়া, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা বলেন, নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হলে মশার উপদ্রব কমবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

বাকেরগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

জনস্বাস্থ্য সুরক্ষায় বাকেরগঞ্জ পৌরসভার মশক নিধন অভিযান

Update Time : ০৯:৫০:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬