১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে আত্মহত্যা করলেন স্বামী বাদল শিকদার

বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে পারিবারিক মনোমালিন্যের জেরে অভিমান করে শ্বশুরবাড়িতে গিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন বাদল সিকদার (৪৫) নামে এক ব্যক্তি। শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিরাঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত বাদল সিকদার উপজেলার কলসকাঠি ইউনিয়নের ঢাপরকাঠি গ্রামের মৃত আতাহার সিকদারের ছেলে। তিনি রঙ্গশ্রী ইউনিয়নের বিরাঙ্গল গ্রামের মৃত সামার সিকদারের জামাতা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে বাদল সিকদারের সঙ্গে তার স্ত্রী মাহমুদা বেগমের (৩৬) পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে মাহমুদা বেগম মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যান। গত বুধবার (১৭ জুন) বাদল সিকদার স্ত্রীকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে যান এবং সেখানেই দুই দিন ধরে ছিলেন। শুক্রবার সকালে বাদল সিকদার তার স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে ফেরার চেষ্টা করেন। তবে স্ত্রী যেতে রাজি না হওয়ায় বাদল সিকদার তার শ্বশুরবাড়ির এলাকার একটি স্থানীয় বাজার থেকে কীটনাশক কিনে এনে শ্বশুরবাড়িতে বসে পান করেন।

শ্বশুরবাড়ির লোকজন বিষপানের বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে বাকেরগঞ্জ থানা পুলিশ হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে আত্মহত্যা করলেন স্বামী বাদল শিকদার

Update Time : ০৬:১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬