আজ সকাল ১১ ঘটিকায় এ আর খান স্কুল প্রাঙ্গণে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক শফিকুর রহমান, অন্যান্য সহকারী শিক্ষক, এ আর খান স্কুলের বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং চার কাউয়া ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মামুন সরদার গনি ও স্থানীয় সাধারণ জনগণ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
আয়োজকরা নিশ্চিত করেছেন যে মানববন্ধনটি প্রায় এক ঘণ্টা চলে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয়রা সকলে মাদকবিরোধী জোরালো বক্তব্য প্রদান করেন এবং মাদক দমন নিয়ে বাস্তবকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন। বক্তব্যে উল্লেখ করা হয়, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সমাজ, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন রয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদক নির্মূলে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নিয়মিত অভিযান ও পুনর্বাসন কার্যক্রম চালুর দাবি তোলেন। শেষ পর্যায়ে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী নানা রকমের স্লোগান দেন।
আরিফুর রহমান সোহাগ 



















