২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুধল ইউনিয়নে মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নে আজ যুব সমাজের উদ্যোগে এক মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ আলম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দুধল ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোরশেদ খান উজ্জ্বল। তিনি বলেন, “মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে সামাজিক সচেতনতা, পারিবারিক দায়িত্ববোধ এবং সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর আব্দুস সোবাহান খান, উপজেলা জামায়াতে ইসলামীর সহ-সভাপতি আনসারুজ্জামান, দুধল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি নজরুল ইসলাম, সরসী তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই শাহ আলম, এএসআই সোহেল শিকদারসহ সরসী তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য চেয়ারম্যান গোলাম মোরশেদ খান উজ্জ্বল আয়োজক কমিটির সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। বিশেষভাবে তিনি অ্যাডভোকেট খান আল আমিন, নাজমুল হুদা রনি, কবির হাওলাদার, রুবেল খান, সাকিব রেজা, মশিউর রহমান, ডালিম গাজী ও ইমাম মহিবুল্লাহসহ আয়োজক কমিটির সকল সদস্যের প্রশংসা করেন।

সভায় বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং যুবসমাজকে মাদকমুক্ত, সচেতন ও মানবিক সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বিশ্বকাপ জিততে ভারতকে মাঠের বাউন্ডারি বড় করার পরামর্শ

দুধল ইউনিয়নে মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৯:০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬