বাকেরগঞ্জ উপজেলার ২ নং চরাদি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের গোপালপুর গ্রামের বাসিন্দা আলী হায়দার মোল্লা (৫০) গত ২৫ জুন ২০২৬ (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। ঘটনার পর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পায়নি পরিবার। বর্তমানে তিনি নিখোঁজ রয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ আলী হায়দার মোল্লা বাক প্রতিবন্ধী। তিনি কথা বলতে পারেন না এবং মানসিকভাবেও অসুস্থ। এ কারণে তাঁর নিরাপত্তা নিয়ে পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে।
নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল খয়েরি রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি যদি আলী হায়দার মোল্লার সন্ধান পেয়ে থাকেন বা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ:
📞 ০১৭৩২-৬৯০৯৯৮
📞 ০১৭৮৯-১৫৮৭০৮
মোঃ শাহিন মিরা 



















