৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকারে বরিশালে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বৃক্ষরোপণ করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

সোমবার (১৩ জুলাই ২০২৬) দুপুরে বরিশাল সিটি কর্পোরেশনের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের পাড়ে আয়োজিত অনুষ্ঠানে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। দেশের প্রতিটি নাগরিককে সবুজায়ন কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি পরিবেশবান্ধব, বাসযোগ্য ও জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট বিলকিস জাহান শিশির উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজকরা জানান, খালপাড়ে সবুজায়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি করাই এ কর্মসূচির প্রধান উদ্দেশ্য। সরকারের দীর্ঘমেয়াদি পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে দেশব্যাপী ধারাবাহিকভাবে এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সিলেটে সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলা, ভেঙে গেছে পেছনের কাচ

সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকারে বরিশালে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : ০৫:৪২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬