২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এডিপির উন্নয়ন প্রকল্প পরিদর্শনে বাকেরগঞ্জের ইউএনও, গুণগতমান যাচাইয়ে গুরুত্বারোপ

বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল।

আজ অনুষ্ঠিত এ পরিদর্শনে ইউএনও সংশ্লিষ্ট প্রকল্পগুলোর বাস্তব অগ্রগতি, নির্মাণকাজের মান এবং নির্ধারিত নকশা অনুযায়ী কাজ সম্পন্ন হয়েছে কিনা তা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে উপজেলা প্রকৌশলীসহ প্রকল্প বাস্তবায়ন ও তদারকির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বিভিন্ন প্রকল্পের দৈর্ঘ্য, প্রস্থ, নির্মাণসামগ্রীর ব্যবহার এবং কাজের গুণগতমান নিবিড়ভাবে পরীক্ষা করা হয়। পাশাপাশি উন্নয়ন কাজ নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারের উন্নয়ন প্রকল্পসমূহের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং টেকসই বাস্তবায়ন নিশ্চিত করতে নিয়মিতভাবে মাঠপর্যায়ে এ ধরনের পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, প্রশাসনের নিয়মিত তদারকির ফলে উন্নয়ন প্রকল্পগুলোর কাজ আরও মানসম্মত হবে এবং জনগণ দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করতে পারবেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

এডিপির উন্নয়ন প্রকল্প পরিদর্শনে বাকেরগঞ্জের ইউএনও, গুণগতমান যাচাইয়ে গুরুত্বারোপ

Update Time : ০৩:৩৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬