২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবারের কাছে ফিরতে আকুল বাকেরগঞ্জের কাকরধার নিখোঁজ মেয়ে মরিয়ম

বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের কাকরধা গ্রামের বাসিন্দা আব্দুল খালেক ও কোহিনুর বেগমের মেয়ে মরিয়ম দীর্ঘদিন ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছেন। পাঁচ বছর আগে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার পর আজও তিনি বুকভরা আশা নিয়ে বাবা-মায়ের কাছে ফিরে যেতে চান।

গর্বের বাকেরগঞ্জ-এর প্রতিনিধি দল আজ ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকায় গিয়ে মরিয়মের সঙ্গে সরাসরি কথা বলে তার পরিচয় ও পারিবারিক তথ্য সংগ্রহ করে। মরিয়ম জানান, তার বাবা আব্দুল খালেক ঢাকার শ্যামপুর এলাকায় রিকশা চালাতেন। তার বাবার দুটি সংসার রয়েছে এবং দুই সংসার মিলিয়ে তারা ৭ বোন ও ৪ ভাই।

তিনি আরও জানান, তার ভাই-বোনদের মধ্যে রয়েছেন আল-আমিন, ঝরনা, পারভিন, বাবু, নিপা, জেসমিন, হানিফাসহ আরও কয়েকজন।

মরিয়মের ভাষ্য অনুযায়ী, মাত্র ১৩ বছর বয়সে এক প্রতারকের খপ্পরে পড়ে তিনি ঢাকায় চলে আসেন। বর্তমানে তার বয়স ১৮ বছর। দীর্ঘ পাঁচ বছর ধরে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি আজও বিশ্বাস করেন, একদিন বাবা-মায়ের স্নেহের ছায়ায় ফিরতে পারবেন।

উল্লেখ্য, একজন ইউটিউবারের প্রকাশিত একটি ভিডিও এবং একটি ফেসবুক পেজে থাকা তথ্যের সূত্র ধরে গর্বের বাকেরগঞ্জ মরিয়মের পরিচয় সম্পর্কে জানতে পারে। সেই তথ্য যাচাই করতেই প্রতিনিধি দল কমলাপুর রেলস্টেশনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করে।

গর্বের বাকেরগঞ্জ-এর পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক অনুরোধ- বাকেরগঞ্জ উপজেলার, বিশেষ করে ফরিদপুর ইউনিয়নের কেউ যদি মরিয়মের পরিবারকে চিনে থাকেন, তাহলে অনুগ্রহ করে এই সংবাদটি তাদের কাছে পৌঁছে দিন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

পরিবারের কাছে ফিরতে আকুল বাকেরগঞ্জের কাকরধার নিখোঁজ মেয়ে মরিয়ম

Update Time : ১০:৫২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬