২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাল্যবিবাহ প্রতিরোধে বাকেরগঞ্জে ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা

বাল্যবিবাহ প্রতিরোধে ধর্মীয় ও সামাজিক নেতাদের সম্পৃক্ততা জোরদার করার লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জে ইমাম, কাজী, পুরোহিত ও পাদ্রীদের অংশগ্রহণে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বাকেরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ‘বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে করণীয়’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল।

কর্মশালায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন ইশতিয়াক আহমেদ, প্রকল্প কর্মকর্তা, ‘শিশুদের জন্য কর্মসূচি’, বাকেরগঞ্জ। এছাড়াও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, বাকেরগঞ্জ থানার প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং ধর্মীয় নেতৃবৃন্দ।

কর্মশালায় বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, এর সামাজিক, পারিবারিক ও স্বাস্থ্যগত ঝুঁকি এবং বাল্যবিবাহ প্রতিরোধে ধর্মীয় ও সামাজিক নেতাদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও স্বাভাবিক বিকাশের পথে বড় বাধা। এ সমস্যা প্রতিরোধে পরিবার, সমাজ, প্রশাসন এবং ধর্মীয় নেতাদের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। বিশেষ করে ইমাম, কাজী, পুরোহিত ও পাদ্রীরা নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা সৃষ্টি এবং বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

কর্মশালায় অংশগ্রহণকারী ধর্মীয় ও সামাজিক নেতারা নিজ নিজ এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, অভিভাবকদের উদ্বুদ্ধ করা এবং বাল্যবিবাহের ঘটনা রোধে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

Save the Children ও SAINT-Bangladesh-এর উদ্যোগে ‘শিশুদের জন্য কর্মসূচি’-এর আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। আয়োজনে সার্বিক সহযোগিতা করে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

‘ষড়যন্ত্র তত্ত্ব’ উড়িয়ে দিলেন আর্জেন্টিনার ভিডিও অ্যানালিস্ট

বাল্যবিবাহ প্রতিরোধে বাকেরগঞ্জে ধর্মীয় নেতাদের নিয়ে কর্মশালা

Update Time : ০৪:৪৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬