বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার কর্মরত সকল সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
আগামী ০২ আগস্ট (রবিবার) বিকেল ৩টায় বাকেরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
সভায় বাকেরগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সকল সাংবাদিককে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ অনুরোধ জানিয়েছেন বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আতাউর রহমান রোমান এবং সাধারণ সম্পাদক ইমরান খান সালাম।
সাংবাদিকদের অংশগ্রহণে এ মতবিনিময় সভায় গণমাধ্যমের বিভিন্ন বিষয়, সাংবাদিকদের পেশাগত কার্যক্রম এবং উপজেলা প্রশাসনের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
মোঃ এনামুল হক 








