বাকেরগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল-এর সঙ্গে উপজেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইন-শৃঙ্খলা, উন্নয়ন কর্মকাণ্ড ও জনসেবার মানোন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
রবিবার (২ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, “বাকেরগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং জনসেবার মানোন্নয়নে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনের ইতিবাচক কার্যক্রম জনগণের সামনে তুলে ধরার পাশাপাশি জনস্বার্থে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখতে হবে।”
সভাপতির বক্তব্যে নবাগত ইউএনও মিল্টন চন্দ্র পাল বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁদের সহযোগিতা ছাড়া একটি উপজেলার সার্বিক উন্নয়নকে গতিশীল করা সম্ভব নয়। বাকেরগঞ্জ একটি বৃহৎ উপজেলা। মাদক, জুয়া, বাল্যবিবাহ, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই।”
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কার্যক্রম এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, আমেরিকা প্রবাসী সোলায়মান সেরনিয়াবাত, কবাই ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান রুবেল, প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান খান সালাম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম সুজন, বাকেরগঞ্জ দর্পণ-এর মো. রাশেদুল ইসলাম, দৈনিক দক্ষিণের কাগজ-এর সম্পাদক মো. হাবিবুর রহমান, জাকির জমাদ্দার, তুহিন শিকদার, মোহসিন মোল্লা, শামিম আহম্মেদ, এস এম পলাশ, বায়েজিদ বাপ্পি, এস এম নওরোজ হীরা, বাদশা ফয়সাল খান সবুজ, মিজানুর রহমান, জাহিদুল ইসলাম মনির, মো. আবুল বাসার, রবিউল ইসলাম, জাহিদুল ইসলাম, এম সাখাওয়াত, মহসিন হোসেন, মুহিবুল ইসলাম সৌরভ, মো. সুমন ভূইয়া, মো. বেলাল হোসেন, শাখাওয়াত হোসেন মনির, এইচ এম কামাল মৃধা, কবির গাজীসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
মোঃ রাশেদুল ইসলাম 













