২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবল বৃষ্টি উপেক্ষা করে পাদ্রীশিবপুরে পুকুর ভরাটের স্থান পরিদর্শন, দ্রুত বালু ফেলার আশ্বাস

বাকেরগঞ্জ উপজেলার ১৩ নম্বর পাদ্রীশিবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম দুর্গাপুরে ‘হাজী সূফী আব্দুল মজিদ খান বাড়ি’র আল-মদিনা নতুন মসজিদ নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। মসজিদ নির্মাণের জন্য নির্ধারিত পুকুরটি বালু দিয়ে ভরাটের প্রয়োজন দেখা দেওয়ায় স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী উদ্যোগী হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এগিয়ে এসেছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ইতিবাচক সাড়া দেন ১৩ নম্বর পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মৃধা। তাঁর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, আজ শুক্রবার পবিত্র জুমার নামাজের আগে প্রবল বৃষ্টি উপেক্ষা করে তিনি সরেজমিনে মসজিদ নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি মসজিদের জন্য নির্ধারিত পুকুরটি পরিদর্শন করে দ্রুত বালু ফেলার মাধ্যমে ভরাট কাজ সম্পন্ন করার সার্বিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তাঁর এই উদ্যোগে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে সন্তোষ ও আশাবাদ সৃষ্টি হয়েছে।

এ সময় আল-মদিনা মসজিদের সম্মানিত মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রবল বৃষ্টির মধ্যেও মসজিদ নির্মাণের মতো একটি মহৎ ও ধর্মীয় কাজে ব্যস্ত সময় থেকে সুযোগ বের করে সরাসরি ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় স্থানীয় সাধারণ মানুষ ও মুসল্লিরা ফারুক হোসেন মৃধার প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।

এলাকাবাসী আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা ও উদ্যোগে দ্রুততম সময়ের মধ্যে বালু ভরাটের কাজ সম্পন্ন হবে। এরপর যথাযথভাবে আল-মদিনা নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মূল নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে।

মসজিদ নির্মাণে এমন জনসম্পৃক্ত ও সহযোগিতামূলক উদ্যোগকে স্থানীয়রা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় ও কল্যাণকর পদক্ষেপ হিসেবে দেখছেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

কক্সবাজারের ইনানীতে মাটি ফুঁড়ে বের হচ্ছে গ্যাস ও আগুন, এলাকায় আতঙ্ক

প্রবল বৃষ্টি উপেক্ষা করে পাদ্রীশিবপুরে পুকুর ভরাটের স্থান পরিদর্শন, দ্রুত বালু ফেলার আশ্বাস

Update Time : ০৮:৫৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬