১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এক বছর ঘরেই পড়ে ছিল বৃদ্ধার কঙ্কাল, মৃত্যুর খবর জানত না কেউ

ভারতের বেঙ্গালুরুর বাগালাগুন্টে এলাকায় একটি ডুপ্লেক্স বাড়ি থেকে ৫২ বছর বয়সী এক বৃদ্ধার কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। প্রায় এক বছর আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এত দীর্ঘ সময় বাড়ির ভেতরে মরদেহ পড়ে থাকলেও বিষয়টি জানতে পারেনি কেউ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত বৃদ্ধার নাম দক্ষিণী। বাগালাগুন্টের হাভানুর লে-আউট এলাকার ওই বাড়িতে তিনি একাই থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, দক্ষিণীর স্বামী উমেশ প্রায় ১০ বছর আগে মারা যান। পরে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যায় তাদের ছেলে। স্বামী ও ছেলেকে হারানোর পর দক্ষিণী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং বিষণ্নতায় ভুগছিলেন বলে জানা গেছে।

পুলিশের প্রাথমিক ধারণা, প্রায় এক বছর আগে বাড়ির ভেতরেই দক্ষিণীর মৃত্যু হয়। এরপর তার মরদেহ সেখানেই পড়ে ছিল। দীর্ঘ এই সময়ে তার মেয়ে ও জামাইও বাড়িটিতে আসেননি বলে জানা গেছে।

পরে খবর পেয়ে বাগালাগুন্টে থানার পুলিশ বাড়িটিতে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ এবং কীভাবে এত দীর্ঘ সময় বিষয়টি কারও নজরে আসেনি, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন

এক বছর ঘরেই পড়ে ছিল বৃদ্ধার কঙ্কাল, মৃত্যুর খবর জানত না কেউ

Update Time : ০২:২৮:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬