২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বহু বছরের অপেক্ষার অবসান, পিচ ঢালাই হচ্ছে দুধল ইউনিয়নের চাটরা-দওেরাবাদ সড়ক

বহু বছরের অপেক্ষা ও দীর্ঘদিনের দাবির অবসান ঘটিয়ে অবশেষে পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়েছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার অবহেলিত ৪নং দুধল ইউনিয়নের চাটরা-দওেরাবাদ সড়কে। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ সড়কটির কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আনন্দ ও স্বস্তি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাটরা বাজার থেকে দওেরাবাদ মাদ্রাসা পর্যন্ত দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার ও পিচ ঢালাইয়ের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। অবশেষে সেই দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ০৯ আগস্ট ২০২৪ তারিখে সড়কটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। সড়কটির এক প্রান্তে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয় ও চাটরা বাজার। একই পথ ব্যবহার করে স্থানীয় জনগণ ইউনিয়ন পরিষদে যাতায়াত করেন। অপর প্রান্তে রয়েছে দওেরাবাদ মাদ্রাসা ও একটি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া কামারখালী বাজারে যাতায়াতের জন্যও এটি এলাকার মানুষের গুরুত্বপূর্ণ ও অন্যতম প্রধান সড়ক।

দীর্ঘদিন ধরে চলাচলের দুর্ভোগ পোহানোর পর অবশেষে রাস্তার কাজ শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয়রা। সড়কটি বাস্তবায়নে যারা ভূমিকা রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা বলেন, “এটি ২নং ওয়ার্ডবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। বহু বছর ধরে আমরা এই রাস্তার জন্য অপেক্ষা করেছি। অবশেষে কাজ শুরু হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।”

তবে শুধু রাস্তার কাজ শুরু হলেই নয়, কাজটি সঠিকভাবে তদারকি করে টেকসই ও মানসম্মতভাবে বাস্তবায়নের দাবিও জানিয়েছেন এলাকাবাসী। তাদের দাবি, নির্মাণকাজে যেন কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি, নিম্নমানের সামগ্রী ব্যবহার কিংবা পিচের পরিমাণে কমতি না হয়, সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নজরদারি রাখতে হবে।

এলাকাবাসীর অভিযোগ, দুধল ইউনিয়নের ২নং ওয়ার্ড দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়ন থেকে বঞ্চিত। তাদের মতে, চাটরা-দওেরাবাদের মাঝামাঝি এলাকা থেকে কবিরাজ মিয়ার বাজার পর্যন্ত একটি সংযোগ সড়ক নির্মাণ করা হলে যোগাযোগব্যবস্থায় আরও বড় পরিবর্তন আসবে। এ সড়কটিও দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের আশা, চাটরা-দওেরাবাদ সড়কের পিচ ঢালাইয়ের কাজ মানসম্মতভাবে সম্পন্ন হলে এলাকার শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগীসহ সাধারণ মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ অনেকাংশে কমে যাবে এবং স্থানীয় যোগাযোগব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

কক্সবাজারের ইনানীতে মাটি ফুঁড়ে বের হচ্ছে গ্যাস ও আগুন, এলাকায় আতঙ্ক

বহু বছরের অপেক্ষার অবসান, পিচ ঢালাই হচ্ছে দুধল ইউনিয়নের চাটরা-দওেরাবাদ সড়ক

Update Time : ০২:৫০:০৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬