২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা

বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পালের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বিকেল ৪টায় বাকেরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বাকেরগঞ্জ উপজেলা সভাপতি নিমাই কীর্তনীয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংগঠনটির উপজেলা সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দাসের সঞ্চালনায় সভায় উপজেলার ১৪টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, এলাকার সার্বিক পরিস্থিতি এবং বাকেরগঞ্জের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন নেতৃবৃন্দ। এ সময় আগামী ৪ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বাকেরগঞ্জ পৌর শহরে বর্ণাঢ্য র‍্যালি ও প্রসাদ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মিলটন চন্দ্র পাল বলেন, “উপজেলা প্রশাসন আপনাদের পাশে আছে। সকল ভালো কাজে আমরা একযোগে কাজ করবো। বাকেরগঞ্জের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি জানান, চলতি বছর বাকেরগঞ্জ উপজেলায় ৭৬টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজামণ্ডপগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রতিটি মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হবে বলেও জানান তিনি।

সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রেখে বাকেরগঞ্জের উন্নয়ন এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

কক্সবাজারের ইনানীতে মাটি ফুঁড়ে বের হচ্ছে গ্যাস ও আগুন, এলাকায় আতঙ্ক

বাকেরগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা

Update Time : ০৭:৪০:১২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬