১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২০০ ফুট সড়ক অসম্পূর্ণ, বৃষ্টিতে পানিবন্দি বরিশালের রূপাতলীর মানুষ

বরিশাল সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের রূপাতলী এলাকার মাওলানা ভাসানী সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, মাওলানা ভাসানী সড়ক হয়ে বাদশা বাড়ী জামে মসজিদ ও গাউছিয়া সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। সড়কটির উন্নয়নকাজ শুরু হলেও বাদশা বাড়ী মসজিদ থেকে ভাসানী সড়কের মুখ পর্যন্ত প্রায় ২০০ ফুট অংশ কাজের বাইরে রেখে বাকি অংশের কাজ সম্পন্ন করা হয়েছে।

স্থানীয়দের দাবি, কিছু প্রভাবশালী ব্যক্তির বাধার কারণেই গুরুত্বপূর্ণ এই অংশের কাজ অসম্পূর্ণ রয়েছে।

বর্তমানে সামান্য বৃষ্টি হলেই ওই অংশে হাঁটুর ওপর পর্যন্ত পানি জমে যায়। এতে পথচারীদের চলাচল অত্যন্ত দুর্বিষহ হয়ে পড়েছে। পানির কারণে যানবাহন চলাচলেও ঝুঁকি তৈরি হচ্ছে এবং স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এরই মধ্যে গাড়ি উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে।

এদিকে, সিটি কর্পোরেশনের বিদ্যমান ড্রেনগুলোও দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। ফলে বৃষ্টির পানি দ্রুত নামতে না পেরে দীর্ঘসময় রাস্তায় জমে থাকছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, অসম্পূর্ণ ২০০ ফুট সড়কের কাজ দ্রুত সম্পন্ন করা, বন্ধ ড্রেনগুলো পরিষ্কার করা এবং কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে- এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন

২০০ ফুট সড়ক অসম্পূর্ণ, বৃষ্টিতে পানিবন্দি বরিশালের রূপাতলীর মানুষ

Update Time : ১০:০৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬