আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-০৬ (বাকেরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় তিনি বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রুমানা আফরোজের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মনোনয়নপত্র সংগ্রহকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
ডেস্ক রিপোর্টঃ 



















