২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের নলুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সড়কের বেহাল দশা

বাকেরগঞ্জ উপজেলার ৮ নম্বর নলুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়কগুলো দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল হয়ে পড়েছে। কোথাও পিচ ও ইট উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত, কোথাও রাস্তার মাটি সরে সরু হয়ে গেছে চলাচলের পথ। আবার কোথাও ভাঙা রাস্তা পেরোতে বাঁশ-কাঠের অস্থায়ী সাঁকোই এখন মানুষের একমাত্র ভরসা।

স্থানীয়দের ভাষ্য, ৬ নম্বর ওয়ার্ডের তুলনামূলক ভালো রাস্তার অবস্থাই যদি এমন হয়, তাহলে অন্যান্য সড়কের দুরবস্থা সহজেই অনুমান করা যায়। বর্ষা মৌসুমে কাদাপানি ও জলাবদ্ধতায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, নারী, শিশু, রোগীসহ হাজারো মানুষকে চরম দুর্ভোগ ও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙন সৃষ্টি হয়েছে। কোথাও রাস্তার অংশ ধসে খাল বা জলাশয়ের সঙ্গে মিশে গেছে। খাল পারাপারের জন্য নির্মিত অস্থায়ী বাঁশ ও কাঠের সাঁকোগুলোও ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।

স্থানীয়রা জানান, জরুরি প্রয়োজনে রোগী কিংবা গর্ভবতী নারীকে দ্রুত চিকিৎসাকেন্দ্রে নেওয়া কঠিন হয়ে পড়ে। কৃষিপণ্য পরিবহনেও বাড়ছে ভোগান্তি ও অতিরিক্ত খরচ। সামান্য বৃষ্টি হলেই চলাচলের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়ক সংস্কারের দাবি জানানো হলেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। অস্থায়ীভাবে বাঁশ-কাঠ দিয়ে পারাপারের ব্যবস্থা করা হলেও তা কোনোভাবেই টেকসই সমাধান নয়।

এলাকাবাসী দ্রুত নলুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত সড়কগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রতি আহ্বান জানিয়েছেন।

তাদের দাবি, জোড়াতালি নয়—প্রয়োজন টেকসই সমাধান। গুরুত্বপূর্ণ সড়কগুলো দ্রুত সংস্কার করা হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন হাজারো মানুষ এবং উন্নত হবে স্থানীয় যোগাযোগ ব্যবস্থা।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

কক্সবাজারের ইনানীতে মাটি ফুঁড়ে বের হচ্ছে গ্যাস ও আগুন, এলাকায় আতঙ্ক

বাকেরগঞ্জের নলুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সড়কের বেহাল দশা

Update Time : ০৯:০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬