প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণি কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে বরিশালে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৩ আগস্ট বরিশাল শিল্পকলা একাডেমিতে “বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার” শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
কর্মশালায় প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি, কার্যকর ও ফলপ্রসূ শ্রেণি কার্যক্রম পরিচালনা, নিয়মিত মনিটরিং, শিক্ষকদের দায়িত্বশীলতা এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এ সময় প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর, আধুনিক ও মানসম্মত করতে প্রশাসনিক কাঠামোর সংস্কার এবং মাঠপর্যায়ে নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করা হয়।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় প্রাথমিক শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। কর্মশালাটি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
আবু সাঈদ খান 
























