১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন বাকেরগঞ্জের মোহাম্মদ ইসরাইল হাওলাদার

দীর্ঘ পেশাগত দক্ষতা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পেয়েছেন গাজীপুরের পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার।

২৩ আগস্ট ২০২৬ তারিখে তিনি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি লাভ করেন। তাঁর এই পদোন্নতিতে বাকেরগঞ্জজুড়ে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।

মোহাম্মদ ইসরাইল হাওলাদার বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ২ নম্বর চারাদী ইউনিয়নের বলইকাঠি গ্রামের মরহুম আলহাজ্ব আব্দুল রাজ্জাক হাওলাদার ও মরহুমা কাজী সালমা বেগম (ময়না)-এর সুযোগ্য সন্তান।

দীর্ঘ কর্মজীবনে দক্ষতা, ধৈর্য, ত্যাগ, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে তিনি পুলিশের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর ধারাবাহিক পেশাগত অগ্রগতি ও অর্জনে গর্বিত বাকেরগঞ্জবাসী।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, অতিরিক্ত আইজিপি হিসেবে নতুন দায়িত্বেও মোহাম্মদ ইসরাইল হাওলাদার তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও পেশাদারিত্ব কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বাকেরগঞ্জের এই কৃতী সন্তানের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন তাঁর স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, বাকেরগঞ্জের তরুণীকে বিয়ে

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন বাকেরগঞ্জের মোহাম্মদ ইসরাইল হাওলাদার

Update Time : ০১:৩০:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬