২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় বাকেরগঞ্জ বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার। সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম দুলাল ভিপি, মোফাজ্জল হোসেন হাওলাদার, রুহুল আমিন জোমাদ্দার ও স্বপন শিকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদ খান সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা সুমন, উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, পৌর ছাত্রদলের আহ্বায়ক রুহুল আমিন হাওলাদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণ, শৃঙ্খলা ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর সকাল ১০টায় বরিশাল জেলা বিএনপি (দক্ষিণ)-এর উদ্যোগে বরিশাল শহরে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।

অন্যদিকে, আগামী ২ সেপ্টেম্বর বিকেল ৩টায় বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বাকেরগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

কক্সবাজারের ইনানীতে মাটি ফুঁড়ে বের হচ্ছে গ্যাস ও আগুন, এলাকায় আতঙ্ক

বাকেরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

Update Time : ১০:৫৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬