১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কোন হিন্দু যদি মনে করেন ভারতে মুসলিম থাকবে না, সে হিন্দু নয়: আরএসএস প্রধান

যে হিন্দু ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয় বলে মনে করে সে হিন্দু হতে পারে না বলে মন্তব্য করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। শনিবার (৩০ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে জানা গেছে, নিউ ইয়র্কে অনুষ্ঠিত একটি সর্বধর্ম সংলাপে অংশ নিয়ে তিনি এই বক্তব্য দেন।

তিনি জানান, একবার এক বক্তৃতায় মুসলিম ভাইয়েরা তাকে প্রশ্ন করেছিলেন যে আরএসএস একটি হিন্দু সংগঠন এবং হিন্দুরাষ্ট্রের কথা বলে, তাহলে মুসলিমদের কী হবে এবং তাদের তাড়িয়ে দেওয়া হবে কি না। জবাবে তিনি বলেছিলেন, ‘না, এটি হিন্দুত্ব নয়।’ কারণ হিন্দু হতে হলে সব পথ একই লক্ষ্যে পৌঁছায় এবং প্রতিটি মানুষের মর্যাদা রয়েছে বলে বিশ্বাস করতে হবে।

নিজের বক্তব্যের সপক্ষে ১৯৯৬ সালের হরিয়ানার দাদরিতে হওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, ওই দুর্ঘটনায় অধিকাংশ যাত্রী মুসলিম ছিলেন। তবে তাদের স্বেচ্ছাসেবকরা উদ্ধারকাজে নামার সময় ‘তারা মুসলিম’ এমন চিন্তা কখনোই করেননি এবং শেষকৃত্য থেকে শুরু করে সেবা প্রদান পর্যন্ত সবকাজ সমানভাবে করেছেন।

রাজনৈতিক স্বার্থ ছাড়া এবং কোনো প্রতিদানের আশা ছাড়াই সেবা করার কারণেই সংঘ এটি করতে পেরেছে বলে তিনি উল্লেখ করেন। সৌদিয়া অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও কাজাখস্তান এয়ারলাইন্সের মধ্যে সংঘটিত ওই সংঘর্ষে ৩৪৯ জন যাত্রী ও ক্রু নিহত হয়েছিলেন।

যুক্তরাষ্ট্র সফরে এসে একাধিক কর্মসূচিতে অংশ নিলেও আরএসএস-কে একটি সাম্প্রদায়িক সংগঠন আখ্যা দিয়ে মোহন ভাগবতের তীব্র সমালোচনা করেছেন নিউ ইয়র্কের প্রথম ভারতীয়-আমেরিকান ও মুসলিম মেয়র জোহরান মামদানি।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সাবেক এমপি কারাগারেই ব্যবহার করছিলেন ফোন, মিলল কয়েক ডজন পর্নো ভিডিও

কোন হিন্দু যদি মনে করেন ভারতে মুসলিম থাকবে না, সে হিন্দু নয়: আরএসএস প্রধান

Update Time : ০৩:০২:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬