বাকেরগঞ্জে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের তুলাতলী নদীর তীরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধভাবে মাটি কাটার অপরাধে সংশ্লিষ্ট একজনকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল। অভিযানে সার্বিক সহযোগিতা করে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোঃ রাহাত শিকদার 


















