৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরান খানের সঙ্গে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সাক্ষাৎ নিষিদ্ধ, মানবাধিকার উদ্বেগ জোরালো

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত কারও সাক্ষাৎ করা যাবে না বলে জানিয়েছেন দেশটির সংসদবিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী। সোমবার জিও নিউজের জনপ্রিয় টকশো ক্যাপিটাল টক-এ দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।

আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও সাক্ষাৎ বন্ধ থাকায় ইমরান খানের পরিবার ও দল তাঁর শারীরিক অবস্থা এবং কারাবন্দী পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এমনকি জাতিসংঘের একজন স্পেশাল র‍্যাপোর্টিয়ার সতর্ক করে বলেছেন, ইমরান খানকে যে পরিবেশে রাখা হয়েছে তা অমানবিক বা অবমাননাকর আচরণের পর্যায়ে পড়তে পারে।

তবে মন্ত্রী তারিক ফজল চৌধুরী বলেন, কারাগার কোনো রাজনৈতিক দলের সদর দপ্তর নয়। তাঁর অভিযোগ, অতীতে আদিয়ালা কারাগারে সাক্ষাতের পর তা রাজনৈতিক বক্তব্য ও সংবাদ সম্মেলনে রূপ নিত, যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও নেতৃত্বের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে।

এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে পিটিআই। দলটির নেতা আলী জাফর বলেন, সংবিধান অনুযায়ী নির্জন কারাবাস নির্যাতনের শামিল এবং মন্ত্রীর মন্তব্য মানবাধিকারসহ দেশীয় ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

এর আগে, গত সপ্তাহে আদিয়ালা কারাগারের সামনে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে না দেওয়ার প্রতিবাদে তাঁর বোনসহ দলীয় নেতা-কর্মীরা অবস্থান কর্মসূচি পালন করলে পুলিশ জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জে ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

ইমরান খানের সঙ্গে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সাক্ষাৎ নিষিদ্ধ, মানবাধিকার উদ্বেগ জোরালো

Update Time : ১১:৩৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫