২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পোস্ট-বেসিক নার্সিং শিক্ষার্থীদের ৬ দফা দাবি, স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি

রাজধানীর মহাখালীতে কলেজ অব নার্সিংয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের আগমন উপলক্ষে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের পক্ষ থেকে ছয় দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপিতে পোস্ট-বেসিক নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের পেশাগত অধিকার, কর্মসংস্থান, পদোন্নতি, পদায়ন এবং উচ্চশিক্ষার যথাযথ স্বীকৃতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

সংগঠনটির ছয় দফা দাবির মধ্যে রয়েছে— নিয়োগবিধি, অর্গানোগ্রাম ও স্ট্যান্ডার্ড সেটআপ দ্রুত বাস্তবায়ন; ভুয়া নার্স প্রতিরোধে আইনগত ব্যবস্থা জোরদার; জাতীয় নার্সেস ইউনিফর্ম পরিবর্তনের চলমান কার্যক্রম দ্রুত বাস্তবায়ন; পদোন্নতি ও পদায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণ; পোস্ট-বেসিক গ্রাজুয়েটদের স্নাতক সমমান শিক্ষাগত যোগ্যতার যথাযথ স্বীকৃতি ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা এবং পোস্ট-বেসিক গ্রাজুয়েশন সম্পন্নকারীদের জন্য পৃথক নিয়োগবিধি প্রণয়ন।

স্মারকলিপিতে বলা হয়, নার্স ও মিডওয়াইফাররা দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও উচ্চশিক্ষিতদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও যোগ্যতার যথাযথ ব্যবহার, কর্মক্ষেত্র সৃষ্টি ও পেশাগত অগ্রগতির ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় নীতিগত, প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

এতে আরও বলা হয়, দাবিগুলো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত স্বার্থসংশ্লিষ্ট নয়; বরং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার মানোন্নয়ন, দক্ষ জনশক্তির যথাযথ ব্যবহার এবং দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত।

এ সময় বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি জুই রায় ও মহাসচিব মো. আরমান মিয়া স্বাক্ষরিত স্মারকলিপিটি স্বাস্থ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। সংগঠনের পক্ষ থেকে ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

কক্সবাজারের ইনানীতে মাটি ফুঁড়ে বের হচ্ছে গ্যাস ও আগুন, এলাকায় আতঙ্ক

পোস্ট-বেসিক নার্সিং শিক্ষার্থীদের ৬ দফা দাবি, স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি

Update Time : ১০:৪৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬