২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের দুধল ইউনিয়নে ৫০০ মিটার রাস্তার দুর্ভোগে দুই গ্রামের মানুষ

বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চাটরা ও দত্তেরাবাদ গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সামান্য জোয়ারের পানিতেই রাস্তাটি তলিয়ে যায়। বিভিন্ন স্থানে ভাঙন ও কাদায় বর্তমানে পায়ে হেঁটেও চলাচল কঠিন হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দুই গ্রামের বাসিন্দা, শিক্ষার্থী ও মাদ্রাসার শিক্ষকরা।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, আরব আলী চৌকিদার বাড়ির সামনের খাল পার থেকে কাশেম মুন্সির বাড়ির সামনে দিয়ে ইয়াছিন চৌকিদার বাড়ি পর্যন্ত রাস্তাটির দৈর্ঘ্য আনুমানিক ৫০০ থেকে ৭০০ মিটার। স্বল্প দৈর্ঘ্যের হলেও রাস্তাটি চাটরা ও দত্তেরাবাদ গ্রামের মানুষের পাশাপাশি চাটরা দত্তেরাবাদ হযরত আব্দুল ওয়াহেদ (রহ.) নূরানী ও হাফিজি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ আশপাশের মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ।

স্থানীয়রা জানান, এ রাস্তা দিয়ে প্রতিদিন তাদের কবিরাজ মিয়ার বাজারসহ বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। কিন্তু রাস্তার বর্তমান অবস্থা এতটাই নাজুক যে কোনো যানবাহন চলাচল করতে পারে না। এমনকি জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীকে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়াও কঠিন হয়ে পড়েছে।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “মাত্র কয়েকশ মিটার রাস্তার জন্য গুরুতর অসুস্থ রোগীকেও দ্রুত হাসপাতালে বা চিকিৎসকের কাছে নিতে পারি না। ভারী মালামাল কিংবা আসবাবপত্র নিয়ে কোনো গাড়ি ঢুকতে পারে না। বর্ষাকালে ছেলেমেয়েদের মাদ্রাসায় যাতায়াতেও চরম সমস্যা হয়।”

এলাকাবাসীর অভিযোগ, রাস্তা সংস্কারের বিষয়ে বিগত দিনে স্থানীয় মেম্বার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে একাধিকবার জানানো হয়েছে। প্রতিবারই আশ্বাস পাওয়া গেলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কারকাজ হয়নি বলে দাবি তাদের।

চাটরা ও দত্তেরাবাদ গ্রামের বাসিন্দা এবং হযরত আব্দুল ওয়াহেদ (রহ.) নূরানী ও হাফিজি মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানানো হয়েছে। তাদের দাবি, রাস্তার প্রস্থ ও উচ্চতা বৃদ্ধি করে ইটের সলিং করা হলে এটি যানবাহন চলাচলের উপযোগী হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।

এ অবস্থায় রাস্তাটির বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউনিয়ন পরিষদের প্রশাসক, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের এই জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করবে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

কক্সবাজারের ইনানীতে মাটি ফুঁড়ে বের হচ্ছে গ্যাস ও আগুন, এলাকায় আতঙ্ক

বাকেরগঞ্জের দুধল ইউনিয়নে ৫০০ মিটার রাস্তার দুর্ভোগে দুই গ্রামের মানুষ

Update Time : ০৮:০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬