২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, এডিস মশার প্রজননস্থল ধ্বংসে জোর

বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এর অংশ হিসেবে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার পাদ্রীশিপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়।

“রাখিব চারপাশ পরিষ্কার, করিবো ডেঙ্গু ও মশক প্রতিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিচালিত অভিযানে বাসাবাড়ির আঙিনা, ছাদ ও আশপাশে জমে থাকা পানি অপসারণ করা হয়। পাশাপাশি ড্রেন, নালা, খাল ও বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।

অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়। বিশেষ করে বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, টায়ার ও অন্যান্য পানির আধার নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। কারণ জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার প্রজনন হতে পারে।

পাদ্রীশিপুরে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল বলেন, শুধু প্রশাসনের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি যেখানে পানি জমে থাকে, সেসব স্থান চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি। শুধু অভিযান চলাকালীন নয়, সারা বছরই বাড়ি, প্রতিষ্ঠান, রাস্তার পাশ, ড্রেন ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় স্থানীয়দের উদ্দেশে বলা হয়, “নিজ আঙিনা পরিষ্কার রাখুন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করুন এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন।”

সম্মিলিত উদ্যোগ, নিয়মিত পরিচ্ছন্নতা এবং জনসচেতনতার মাধ্যমে ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন বাকেরগঞ্জ উপজেলা গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

কক্সবাজারের ইনানীতে মাটি ফুঁড়ে বের হচ্ছে গ্যাস ও আগুন, এলাকায় আতঙ্ক

বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, এডিস মশার প্রজননস্থল ধ্বংসে জোর

Update Time : ০৫:৫৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬