২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাকেরগঞ্জ ইউএনও মিল্টন চন্দ্র পালের নির্দেশে ময়লার ভাগাড় পরিষ্কার

বাকেরগঞ্জে দীর্ঘদিনের ময়লা-আবর্জনার ভাগাড় পরিষ্কার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মিল্টন চন্দ্র পালের নির্দেশে শুক্রবার (২ অক্টোবর) সকালে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা ওই ময়লার স্তূপ অপসারণ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ থানার পশ্চিম পাশে শ্রীমন্ত নদীর ওপর আগাবাকের রোড–সদর রোডের গুরুত্বপূর্ণ আয়রন ব্রিজের উত্তর পাশে ও ব্রিজের গোড়ায় দীর্ঘ কয়েক বছর ধরে ময়লা-আবর্জনা জমে ছিল। এতে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছিল, অন্যদিকে পথচারীদের চলাচলেও সৃষ্টি হচ্ছিল দুর্ভোগ।

সম্প্রতি বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর তা ইউএনও ও পৌর প্রশাসক মিল্টন চন্দ্র পালের নজরে আসে। পরে তিনি দ্রুত ময়লার স্তূপ পরিষ্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তাঁর নির্দেশনা অনুযায়ী শুক্রবার সকালে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘদিনের জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন।

ময়লার ভাগাড় পরিষ্কার হওয়ায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে স্থানীয়দের দাবি, শুধু ময়লা পরিষ্কার করলেই হবে না—এবার গুরুত্বপূর্ণ আয়রন ব্রিজটির সংস্কারেও দ্রুত উদ্যোগ নিতে হবে।

স্থানীয়দের অভিযোগ, ব্রিজটির বেশ কয়েকটি স্ল্যাব নষ্ট হয়ে গেছে। এ ছাড়া বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে পথচারী ও যানবাহন চলাচল করছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ব্রিজটি বর্তমানে দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে বলেও জানান তারা।

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, ময়লার ভাগাড় পরিষ্কারের পর এবার ইউএনও ও পৌর প্রশাসকের উদ্যোগে ক্ষতিগ্রস্ত আয়রন ব্রিজের স্ল্যাবসহ অন্যান্য অংশ দ্রুত সংস্কার করা হবে। এতে আগাবাকের রোড ও সদর রোডের যোগাযোগব্যবস্থা আরও নিরাপদ ও স্বাভাবিক হবে বলে মনে করছেন তারা।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

কক্সবাজারের ইনানীতে মাটি ফুঁড়ে বের হচ্ছে গ্যাস ও আগুন, এলাকায় আতঙ্ক

বাকেরগঞ্জ ইউএনও মিল্টন চন্দ্র পালের নির্দেশে ময়লার ভাগাড় পরিষ্কার

Update Time : ০৩:১৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬