২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিন মাস ধরে ভাঙা রাস্তা, দুর্ভোগে হাজারো মানুষ: সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সিমেন্টের পাইপ স্থাপন

পানির স্রোতে ভেঙে গেছে গ্রামের একমাত্র চলাচলের রাস্তা। কেটে গেছে প্রায় তিন মাস। প্রতিদিন ওই ভাঙা রাস্তা দিয়ে চলাচল করছেন প্রায় এক হাজার মানুষ ও স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী। দীর্ঘদিনের এই দুর্ভোগে অবশেষে স্থানীয়দের পাশে দাঁড়িয়েছে রহমাতুল্লাহ সমাজ কল্যাণ সংস্থা।

বরিশাল সদর উপজেলার ৬ নম্বর জাগুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খয়েরদিয়া গ্রামের কাঁচা মাটির রাস্তাটির একটি অংশ পানির স্রোতে ভেঙে যাওয়ার পর থেকে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। বিশেষ করে শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্কদের চলাচলে দেখা দেয় নানা সমস্যা।

স্থানীয়দের অনুরোধের পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে ভাঙা স্থানে একটি সিমেন্টের পাইপ স্থাপন করে দিয়েছে রহমাতুল্লাহ সমাজ কল্যাণ সংস্থা। এতে পানি চলাচলের ব্যবস্থা হওয়ায় আপাতত মানুষের চলাচলে কিছুটা স্বস্তি ফিরেছে।

এ কাজে সহযোগিতা করেন মোঃ জাহিদুল ইসলাম (তপন), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, খয়েরদিয়া ৪ নম্বর ওয়ার্ড, ৬ নম্বর জাগুয়া ইউনিয়ন, বরিশাল সদর উপজেলা।

পাইপ স্থাপনকালে উপস্থিত ছিলেন ৬ নম্বর জাগুয়া ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি মোঃ শানু শিকদার, মোঃ মিঠুন খান, মোঃ ফিরুজ খান, মোঃ কালাম খান, মোঃ হেমায়েত খান, ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের মোঃ সজল খানসহ ৬ নম্বর জাগুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, জরুরি ভিত্তিতে পাইপ স্থাপনের ফলে আপাতত পানি চলাচল ও মানুষের যাতায়াতের ক্ষেত্রে কিছুটা স্বস্তি মিলেছে। তবে স্থায়ীভাবে জনদুর্ভোগ নিরসনে রাস্তাটি দ্রুত সংস্কার ও টেকসইভাবে নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

কক্সবাজারের ইনানীতে মাটি ফুঁড়ে বের হচ্ছে গ্যাস ও আগুন, এলাকায় আতঙ্ক

তিন মাস ধরে ভাঙা রাস্তা, দুর্ভোগে হাজারো মানুষ: সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সিমেন্টের পাইপ স্থাপন

Update Time : ১০:৪৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬