০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

“আমরাই গড়ব ইতিহাস-ঐতিহ্য, সমৃদ্ধি ও সম্ভাবনার আগামীর বাকেরগঞ্জ” প্রত্যয়ে জাতীয় প্রেসক্লাবে গর্বের বাকেরগঞ্জের বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী

“আমরাই গড়ব ইতিহাস–ঐতিহ্য, সমৃদ্ধি ও সম্ভাবনার আগামীর বাকেরগঞ্জ”—এই প্রত্যয়কে সামনে রেখে বাকেরগঞ্জের সর্ববৃহৎ সামাজিক সংগঠন “গর্বের বাকেরগঞ্জ”-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১২ বছরে পদার্পণ উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী ও বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত ২৬ ডিসেম্বর, রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবে, বেলা ৩টা ৩০ মিনিটে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোজাম্মেল হোসেন মোহন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন গর্বের বাকেরগঞ্জ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ হাওলাদার।

অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন, ঢাকা-৪ সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়নের সন্তান সৈয়দ জয়নুল আবেদিন, গর্বের বাকেরগঞ্জের সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যক্ষ মরহুম মোঃ ইউনুস খানের পুত্র ইঞ্জিনিয়ার মোঃ আরিফুর রহমান খান, বাকেরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মোঃ সোয়েব তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ শহিদুজ্জামান খান মিন্টু, এডভোকেট মোঃ জাকির হোসেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগির হোসেন শাহিনসহ আরও অনেকে।

এছাড়াও বক্তব্য প্রদান করেন সংগঠনের জ্যেষ্ঠ সহ সভাপতি এডভোকেট শামসুল আরেফিন, সহ সভাপতি সায়েম তালুকদার, সহ সভাপতি এডভোকেট মোঃ জাকির হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মিজানুর রহমান মাসুদ, প্রচার ও গণসচেতনতা সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মাসুদ খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার গোলাম কাওসার, কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বায়জিদ আলম, কুটিরশিল্প ও মানবসম্পদ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, গর্বের বাকেরগঞ্জ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ শাহিন মৃধা, বাকেরগঞ্জ উপজেলা শাখার সমন্বয়ক মোঃ আফজাল হোসেন গাজী প্রমুখ।

অনুষ্ঠানে গর্বের বাকেরগঞ্জের বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক সদস্য উপস্থিত থেকে আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন। আয়োজনের অন্যতম ব্যতিক্রমী দিক ছিল—এ অনুষ্ঠানে কোনো অতিথি নয়, বরং সবাই বাকেরগঞ্জের সন্তান হিসেবে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। পূর্বঘোষণা অনুযায়ী মঞ্চে কোনো আসনও রাখা হয়নি, যা অনুষ্ঠানে সমতা ও ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত সকলেই একত্রিত হয়ে গর্বের বাকেরগঞ্জের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। আনন্দঘন এ মুহূর্তে সংগঠনের সদস্যদের মাঝে ছিল আবেগ, ঐক্য ও ভবিষ্যৎ পথচলার দৃঢ় প্রত্যয়।

এই আয়োজনের মাধ্যমে গর্বের বাকেরগঞ্জ আবারও প্রমাণ করে—বাকেরগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, উন্নয়ন ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গঠনে সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে অঙ্গীকারবদ্ধ।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

রাজশাহীকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাকেরগঞ্জের মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

“আমরাই গড়ব ইতিহাস-ঐতিহ্য, সমৃদ্ধি ও সম্ভাবনার আগামীর বাকেরগঞ্জ” প্রত্যয়ে জাতীয় প্রেসক্লাবে গর্বের বাকেরগঞ্জের বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী

Update Time : ০৯:০০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫