বাকেরগঞ্জ উপজেলার ২নং চরাদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন ডাকুয়া মৃত্যুবরণ করেছেন। গত ২১ অক্টোবর রাত ১০টা ৩০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে বাকেরগঞ্জ উপজেলা বিএনপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
এক শোকবার্তায় উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, অ্যাডভোকেট জাকির হোসেন ডাকুয়ার মৃত্যুতে দল একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব ও নিবেদিতপ্রাণ সংগঠককে হারিয়েছে। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এতে আরও বলা হয়, মহান আল্লাহ তায়ালা যেন মরহুমকে ক্ষমা করে তাঁর কবরকে নূরে নূরান্বিত করেন এবং জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য ও শক্তি দান করেন।
বাকেরগঞ্জ উপজেলা বিএনপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
মোঃ সোহেল রানা 



















