২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কের পাশে রক্তাক্ত যুবদল নেতা উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় যুবদল নেতা জহির ফকিরকে (৫০) উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বুধবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে চর কিশোরগঞ্জের বালুরঘাট এলাকায় একটি মাদ্রাসার পাশে তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

জহির ফকির নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি এবং আড়াইহাজার উপজেলা যুবদলের এক নম্বর আহ্বায়ক ছিলেন। নিহত জহির ফকির কালাপাহাড়িয়া ইউনিয়নের খরিয়ারচর গ্রামের আব্দুল রহমান মাতব্বরের ছেলে। তিনি আড়াইহাজারের খালিয়ারচর গ্রামের বাসিন্দা। তবে সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জের বালুরঘাট এলাকায় বসবাস করতেন তিনি।

এদিকে সড়কের পাশে জহির ফকিরের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পাশাপাশি কীভাবে তিনি আহত হয়েছেন এবং তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, ওই যুবদল নেতাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। তবে তার মৃত্যুর রহস্য এখনো জানা যায়নি।

ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

কক্সবাজারের ইনানীতে মাটি ফুঁড়ে বের হচ্ছে গ্যাস ও আগুন, এলাকায় আতঙ্ক

সড়কের পাশে রক্তাক্ত যুবদল নেতা উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

Update Time : ১০:১৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬