০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানে দুই ট্রাকের সংঘর্ষের পর একই স্থানে দুর্ঘটনার কবলে ৫০টি যানবাহন

জাপানের মধ্যাঞ্চলের একটি মহাসড়কে দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষের ফলে একই স্থানে কমপক্ষে ৫০টি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে দুইজন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় টোকিও থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে গুনমা প্রিফেকচারের মিনাকামির কান-এতসু এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষের ফলে এই ঘটনার সূত্রপাত। এর ফলে একটি ‘চেইন রিঅ্যাকশন’ শুরু হয় এবং কমপক্ষে ১০টি গাড়িতে আগুন ধরে যায়।

এতে টোকিওর ৭৭ বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়েছেন এবং একটি পুড়ে যাওয়া ট্রাকের চালকের আসনে আরও একটি মৃতদেহ পাওয়া গেছে। পাঁচজন গুরুতর আহত এবং ২১ জন সামান্য আহত হয়েছেন।

দুর্ঘটনার সময় ভারী তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছিল। পুলিশ ধারণা করছে, বরফের কারণে ট্রাকগুলো রাস্তায় পিছলে পড়েছিল।

পুলিশ জানিয়েছে, গাড়িগুলো থেকে আগুন নেভাতে প্রায় সাড়ে সাত ঘণ্টা সময় লেগেছে। ঘটনার পর মহাসড়কের একটি অংশ বন্ধ করে দেওয়া হয়।

ভিডিও ফুটেজে যানবাহনের দীর্ঘ লাইন- অনেকগুলো পুড়ে যাওয়া অবস্থায় এবং বাইরের লেনে আটকে পড়ে থাকতে দেখা যায়। সেগুলো টেনে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

দুর্ঘটনার কবলে পড়া ষাটোর্ধ্ব এক ব্যক্তি স্থানীয় সংবাদমাধ্যম এনএইচকে-কে জানিয়েছেন, তিনি দুর্ঘটনাস্থলের দূর প্রান্ত থেকে একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। দুর্ঘটনার সময় আগুন দেখা গেছে। এরপর আগুন অন্যান্য যানবাহনেও ছড়িয়ে পড়ে বলে তিনি জানান।

তিনি বলেন, দুর্ঘটনার পর তাকেসহ প্রায় ৫০ জনকে রাস্তার কাছেই একটি টোল গেটে সরিয়ে নেওয়া হয়। তারা সেখানে করিডোরে রাত কাটান।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

রাজশাহীকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাকেরগঞ্জের মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

জাপানে দুই ট্রাকের সংঘর্ষের পর একই স্থানে দুর্ঘটনার কবলে ৫০টি যানবাহন

Update Time : ০৯:০০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫