০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পতাকায় মোড়ানো গাড়িতে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হচ্ছে ‘ফিরোজায়’, জানাজা বেলা ২টায়

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ আজ বুধবার সকাল নয়টার একটু আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে এভারকেয়ার হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে। খালেদা জিয়ার মরদেহ নেওয়া হচ্ছে তাঁর বাসভবন ‘ফিরোজায়’।

এভারকেয়ার হাসপাতালে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফিরোজায় খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন স্বজন ও দলীয় নেতা কর্মীরা। পরে তাঁকে জানাজার জন্য নেওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। জানাজা শেষে তাঁকে দাফন করা হবে তাঁর স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

এভারকেয়ার এবং তার আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে রয়েছেন। কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে হাসপাতালের প্রধান ফটক।

সরেজমিনে এভারকেয়ার হাসপাতালে প্রবেশের মূল ফটকের কয়েক গজ দূর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। হাসপাতালে রোগী ও তাদের স্বজন ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। পরিচয় এবং হাসপাতালে আসার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

খালেদা জিয়ার জানাজা: যেসব সড়ক বন্ধ থাকবে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জানাজা উপলক্ষে সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য কিছু সড়কে যান চলাচল বন্ধ থাকবে, কিছু সড়কে সীমিত আকারে যান চলাচল করবে। মঙ্গলবার রাতে ডিএমপি এ–সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছে।

খালেদা জিয়ার জানাজা বুধবার বেলা ২টায়, দাফন জিয়াউর রহমানের কবরের পাশে
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা বুধবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি সভা শেষে এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল এ কথা জানান।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

রাজশাহীকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাকেরগঞ্জের মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

পতাকায় মোড়ানো গাড়িতে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হচ্ছে ‘ফিরোজায়’, জানাজা বেলা ২টায়

Update Time : ০৯:১৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫