৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবলিক প্লেসে ধূমপানে কড়াকড়ি: জরিমানা বাড়িয়ে সর্বোচ্চ ২ হাজার টাকা, জারি হলো নতুন অধ্যাদেশ

পাবলিক প্লেসের আওতা সম্প্রসারণ এবং সেখানে ধূমপানের শাস্তি বাড়িয়ে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন রাষ্ট্রপতি। নতুন অধ্যাদেশ অনুযায়ী প্রকাশ্যে ধূমপান করার জরিমানা ৩০০ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ২ হাজার টাকা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ অধ্যাদেশ জারি করা হয়। ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধন করে এ অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে।

অধ্যাদেশে তামাকজাত দ্রব্যের প্যাকেজিংয়ে স্ট্যান্ডার্ড প্যাকেজিং বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি প্যাকেটের গায়ে স্বাস্থ্য সম্পর্কিত সতর্কবাণী আগের ৫০ শতাংশের পরিবর্তে ৭৫ শতাংশ এলাকা জুড়ে মুদ্রণের বিধান সংযোজন করা হয়েছে।

নতুন অধ্যাদেশে পাবলিক প্লেসের সংজ্ঞা ব্যাপকভাবে সম্প্রসারণ করা হয়েছে। এর আওতায় থাকবে— শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, হাসপাতাল, রেস্টুরেন্ট, হোটেল, শপিংমল, পরিবহন টার্মিনাল, পার্ক, মেলা, ভবনের বারান্দা, প্রবেশপথ এবং আশপাশের উন্মুক্ত স্থান।

এসব সব স্থানে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। নিয়ম ভঙ্গ করলে সর্বোচ্চ ২ হাজার টাকা জরিমানা গুনতে হবে।

এছাড়া আগের আইনে পাবলিক প্লেসে ধূমপানের জন্য আলাদা স্থান নির্ধারণের যে বিধান ছিল, নতুন অধ্যাদেশে তা বাতিল করা হয়েছে।

সরকারের মতে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সিলেটে সারজিস আলমকে বহনকারী গাড়িতে হামলা, ভেঙে গেছে পেছনের কাচ

পাবলিক প্লেসে ধূমপানে কড়াকড়ি: জরিমানা বাড়িয়ে সর্বোচ্চ ২ হাজার টাকা, জারি হলো নতুন অধ্যাদেশ

Update Time : ০৭:৫৭:২২ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫