পবিত্র মাহে রমাদানের শুভাগমনে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ জানিয়েছে বাকেরগঞ্জের একমাত্র সংবাদমাধ্যম “বাকেরগঞ্জ দর্পণ”।
প্রতিষ্ঠানটির নীতিনির্ধারকদের পক্ষ থেকে বলা হয়, রহমত, মাগফিরাত ও নাজাতের এই বরকতময় মাস মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের এক অনন্য সুযোগ। রমজান আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে নৈতিকতা, সহমর্মিতা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার শিক্ষা দেয়।
আরও বলা হয়, মহান আল্লাহ তায়ালা যেন সকলকে সিয়াম সাধনা পালনের তৌফিক দান করেন, অতীতের গুনাহসমূহ ক্ষমা করে দেন এবং তাঁর অশেষ রহমতের ছায়ায় আমাদের আবৃত রাখেন।
পবিত্র এই মাসে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক—এই কামনাও ব্যক্ত করা হয়।
স্টাফ রিপোর্টার 





















