বিগত বছরের তুলনায় চলতি মৌসুমে সাতক্ষীরা জেলায় আম ও সজনের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। আমগাছে ব্যাপক হারে মুকুল আসায় খুশি স্থানীয় চাষি ও এলাকাবাসী। পাশাপাশি সজনেগাছেও ভালো ফুল ও ফলন লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা।
জেলার বিভিন্ন উপজেলায় ঘুরে দেখা যায়, অধিকাংশ আমগাছে এবার প্রচুর মুকুল ধরেছে। অনুকূল আবহাওয়া এবং সময়মতো পরিচর্যার কারণে ফলন ভালো হওয়ার আশাবাদ তৈরি হয়েছে। কৃষকদের দাবি, গত কয়েক বছরের তুলনায় এবার গাছে মুকুলের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেশি।
একাধিক আমচাষি জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবং ঝড়-বৃষ্টি কম হলে এ বছর আমের ফলন গত বছরের চেয়ে অনেক বেশি হবে। এতে করে তারা বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন।
অন্যদিকে সজনেগাছেও ব্যাপক হারে ফুল ও কাঁচা ফল দেখা যাচ্ছে। চাষিদের মতে, রোগবালাই ও প্রাকৃতিক দুর্যোগ না হলে সজনের উৎপাদনও সন্তোষজনক হবে।
কৃষি সংশ্লিষ্টরা বলছেন, নিয়মিত পরিচর্যা ও আবহাওয়া সহায়ক থাকলে চলতি মৌসুমে আম ও সজন উৎপাদনে ইতিবাচক সাফল্য আসতে পারে। ফলে কৃষকদের মুখে হাসি ফুটবে এবং জেলার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা
মোঃ বায়েজীদ আলম 























