আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাচ্ছে মজুমদার ফিল্মস প্রযোজিত নতুন বাংলা চলচ্চিত্র “ভালোবাসি তোমায়”। রোমান্টিক ঘরানার এই সিনেমাটি নির্মিত হয়েছে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান-এর মূল পরিকল্পনা ও ভাবনায়।
চলচ্চিত্রটির কাহিনী ও পরিচালনায় রয়েছেন আবুল হোসেন মজুমদার। ছবিটি প্রযোজনা করেছে মজুমদার ফিল্মস, যার স্বত্বাধিকারী প্রযোজক ফারুক হোসেন মজুমদার।
সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন কায়েস আরজু ও শিরিন শিলা। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইরা শিকদার, নাদের চৌধুরী, রেবেকা, শফিক খান দিলু, জ্যাকি আলমগীর, ফাইয়াজ ববি, অঞ্জলি রায়, ড্যানি সিডাক ও কাজী হায়াৎ।
নির্মাতা সূত্রে জানা গেছে, চলচ্চিত্রটি ২০২৬ সালের ঈদুল ফিতরে দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুত করা হয়েছে।
উল্লেখ্য, ড. মাহফুজুর রহমান সাধারণত প্রতি ঈদে প্রচারিত তাঁর গানের অনুষ্ঠানের জন্য দর্শকদের মাঝে আলোচিত হয়ে থাকেন। তবে এবার “ভালোবাসি তোমায়” সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে মূল পরিকল্পনাকারী ও ভাবনাদাতা হিসেবে নতুনভাবে আত্মপ্রকাশ করছেন।
নির্মাতাদের আশা, প্রেম ও সম্পর্কের গল্পভিত্তিক এই রোমান্টিক সিনেমাটি ঈদে দর্শকদের মাঝে নতুন মাত্রার বিনোদন যোগ করবে।
খান মোঃ মেহেদী 



















