০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বাচলে গরুর মাংস বলে বিক্রি করার জন্য ১২টি ঘোড়া জবাই, ২৫টি জীবিত উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে চাঞ্চল্যকর এক ঘটনায় একাধিক প্লটে বিপুল সংখ্যক ঘোড়া জবাইয়ের প্রমাণ পাওয়া গেছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে ১০ নম্বর সেক্টরের ৩০৬ নম্বর সড়কের সাত নম্বরসহ আশপাশের চারটি প্লট থেকে জবাই করা ১২টি ঘোড়ার মাংস জব্দ করা হয়েছে।

একইসঙ্গে এসময় ২৫ টি জীবিত ঘোড়া ও বিপুল পরিমাণ ঘোড়ার হাড় উদ্ধার করা হয়েছে। পুলিশ ও র‍্যারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গরুর মাংস ৭৫০ টাকা থেকে ৮০০ টাকা কেজি দরে রূপগঞ্জসহ আশপাশের হাট-বাজারে বিক্রি হচ্ছে । সেক্ষেত্রে ঘোড়ার মাংস ২৫০ টাকা থেকে ৩০০ টাকা কেজি দরে ক্রয় করে কসাইরা ঘোড়ার মাংসকে গরুর মাংস হিসেবে হাট- বাজারে বিক্রি কর আসছে। ক্রেতারাও না জেনে ঘোড়ার মাংস ক্রয় করে প্রতারণার শিকার হচ্ছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন বলেন, একটি সংঘবদ্ধ চক্র ৩৭টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে সেখানে নিয়ে আসে। এর মধ্যে ১২টি ঘোড়া জবাই করে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘোড়া জবাই করা চক্রের সদস্যরা পালিয়ে যায় ।

ওসি বলেন, ঘটনাস্থল থেকে ১২টি জবাই করা ঘোড়া, জীবিত ২৫টি ঘোড়া ও আগের জবাই করা ঘোড়ার বিপুল পরিমাণ হাড় উদ্ধার করেছে পুলিশ। একটি ঘোড়ী বা ঘোটকী বা মাদী ঘোড়া সেখানেই একটি বাচ্চা প্রসব করে।

এদিকে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

প্রসঙ্গত, গত বছরের ১ জুলাই একই এলাকায় ৫টি ঘোড়া জবাইয়ের ঘটনা ঘটে। সে সময় রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উপস্থিতিতে জবাইকৃত ঘোড়ার মাংস উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

রাজশাহীকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাকেরগঞ্জের মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

পূর্বাচলে গরুর মাংস বলে বিক্রি করার জন্য ১২টি ঘোড়া জবাই, ২৫টি জীবিত উদ্ধার

Update Time : ১০:৩৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬