১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঘানায় টিম বাসে ডাকাতের গুলি, প্রাণ হারালেন ফুটবলার উইঙ্গার ডমিনিক ফ্রিমপং

ঘানার প্রিমিয়ার লিগের ক্লাব বেরেকুম চেলসির উইঙ্গার ডমিনিক ফ্রিমপং ডাকাত দলের গুলিতে নিহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) অ্যাওয়ে ম্যাচ খেলে ফেরার পথে দলটির বাসে হামলার এ ঘটনা ঘটে। ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ) এই তথ্য নিশ্চিত করেছে।

জিএফএ জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলীয় শহর সামরেবোইয়েতে সামারটেক্সের বিপক্ষে ম্যাচ খেলে ফিরছিল বেরেকুম চেলসি। ফেরার পথে গোয়াসো-বিবিয়ানি সড়কে ডাকাত দলের কবলে পড়ে তাদের খেলোয়াড়দের বহনকারী বাস। সেখানেই সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান ফ্রিমপং।

সোমবার (১৩ এপ্রিল) বেরেকুম চেলসির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘সামরেবোই থেকে বেরেকুমে ফেরার পথে আমাদের দলের বাসটি একদল সশস্ত্র ডাকাত দ্বারা আক্রান্ত হয়। তারা রাস্তা আটকে আমাদের চলাচলে বাধা সৃষ্টি করে। বাসচালক যখন গাড়িটি পেছানোর চেষ্টা করছিলেন, তখন মুখোশধারী একদল লোক বন্দুক ও অ্যাসল্ট রাইফেল নিয়ে বাস লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। জীবন বাঁচাতে খেলোয়াড় ও স্টাফরা পাশের ঝোপঝাড়ে গিয়ে আশ্রয় নেন।’

ফ্রিমপংয়ের মৃত্যুতে শোক জানিয়ে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ) এক বিবৃতিতে বলেছে, ‘বেরেকুম চেলসি ফুটবল ক্লাবের ডমিনিক ফ্রিমপংয়ের মৃত্যুর মর্মান্তিক সংবাদে আমরা গভীরভাবে শোকাহত ও স্তম্ভিত। এই বিয়োগান্ত ঘটনা শুধু বেরেকুম চেলসির জন্যই নয়, বরং পুরো ঘানা ফুটবলের জন্য এক বিশাল ক্ষতি। ডমিনিক ছিলেন এক উজ্জ্বল তরুণ প্রতিভা; ফুটবলের প্রতি তাঁর নিষ্ঠা ও আবেগ আমাদের লিগের প্রাণশক্তি হয়ে উঠেছিল।’

এমন মর্মান্তিক ঘটনার পর ঘরোয়া প্রতিযোগিতার ম্যাচ খেলতে যাতায়াতের সময় ক্লাবগুলোর নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হবে বলে জানিয়েছে জিএফএ।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন

ঘানায় টিম বাসে ডাকাতের গুলি, প্রাণ হারালেন ফুটবলার উইঙ্গার ডমিনিক ফ্রিমপং

Update Time : ০৪:১৩:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬