০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী-সন্তানের নৃশংস হামলায় গুরুতর আহত প্রবাসী: টাকার বিরোধে হত্যাচেষ্টা

চট্টগ্রামের বক্তপুর ইউনিয়নে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও সন্তানদের হামলায় গুরুতর আহত হয়েছেন এক প্রবাসী। ঘটনাটি ঘটেছে ২৮ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে, ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শুক্কুর মোহাম্মদ বাড়িতে।
ভুক্তভোগী মোহাম্মদ শাহ জাহান দীর্ঘ ৩০ বছর কুয়েতে শ্রম দিয়ে সম্প্রতি দেশে ফেরেন। এ ঘটনায় পুলিশ তার স্ত্রী কামরুন নাহার জুমুর (৪১), ছেলে শাহরিয়ার জাহান আতিক (১৯) এবং মেয়ে শাহরিয়া জাহান আরিফা (২২)-কে গ্রেপ্তার করেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রবাস জীবনে উপার্জিত অর্থ দিয়ে শাহ জাহান স্ত্রীর নামে প্রায় ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩০ ভরি স্বর্ণালংকার এবং একটি দ্বিতল বাড়িসহ একাধিক সম্পদ গড়ে তুলেছিলেন।

সম্প্রতি দেশে ফিরে চিকিৎসা ও ব্যবসার জন্য স্ত্রীর কাছে ২ লাখ টাকা চাইলে তা দিতে অস্বীকৃতি জানান কামরুন নাহার। এছাড়া বৃদ্ধ বাবা-মায়ের ভরণপোষণ নিয়ে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এর জেরে তারা একই ভবনের পৃথক কক্ষে বসবাস করছিলেন।

ঘটনার রাতে কামরুন নাহার পরিকল্পিতভাবে শাহ জাহানের কক্ষে প্রবেশ করেন। কিছুক্ষণ পর মশার কয়েল আনার অজুহাতে বাইরে গিয়ে ছেলে ও মেয়েকে সঙ্গে নিয়ে ফেরত আসেন। এরপর শুরু হয় নৃশংস হামলা- মেয়ে আরিফা বাবার হাত-পা চেপে ধরেন, স্ত্রী বুকের ওপর উঠে গলা টিপে ধরেন এবং ছেলে আতিক ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

হামলাকারীরা মৃত ভেবে কক্ষ ত্যাগ করলে গুরুতর আহত শাহ জাহান কোনোমতে বাথরুমে গিয়ে স্থানীয় মুরব্বিদের ফোন করে সাহায্য চান। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে নাজিরহাট হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

বাকেরগঞ্জের সাংবাদিকদের সঙ্গে ইউএনওর প্রথম মতবিনিময় সভা

স্ত্রী-সন্তানের নৃশংস হামলায় গুরুতর আহত প্রবাসী: টাকার বিরোধে হত্যাচেষ্টা

Update Time : ১০:৪৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬