বাকেরগঞ্জ উপজেলার ৮নং নলুয়া ইউনিয়নের আফালকাঠি এলাকায় অবস্থিত ৭৯ নং আফালকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষায় চরম অনিয়মের অভিযোগ উঠেছে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাজবিন নাহার কাজল এর বিরুদ্ধে।
অভিযোগ পাওয়া গেছে, সরকারি নির্দেশনা অমান্য করে তিনি নিয়মিত পরীক্ষা গ্রহণ বন্ধ রাখছেন। গত ২ ডিসেম্বর ২০২৫ তারিখে দফতরির মাধ্যমে পরীক্ষা নেওয়া হলেও ৩ ডিসেম্বর এবং ৪ ডিসেম্বর নির্ধারিত পরীক্ষা আর নেওয়া হয়নি। পরবর্তীতে ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রশ্নপত্র ছাড়াই পরীক্ষা নেওয়া হয়, যা অভিভাবকদের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি করেছে।
এছাড়া আজ ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে দুটি পরীক্ষা একই সাথে নিয়েছেন প্রধান শিক্ষিকা তাজবিন নাহার কাজল। অভিভাবকরা বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে তাদেরকে হুমকি দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
পরীক্ষা সংক্রান্ত এ ধরনের অস্বচ্ছতা ও অনিয়মে শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়দের মাঝে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা বিষয়টির দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বাকেরগঞ্জ দর্পণ -এর পক্ষ থেকে প্রধান শিক্ষিকা তাজবিন নাহার কাজলের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে, তিনি বিষয়টি ও অস্বীকার করেছেন। কিন্তু স্থানীয় একাধিক অভিভাবক বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেস্ক রিপোর্টঃ 



















