০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তাজমহল ঘিরে নতুন বিতর্ক: বলিউডের ‘দ্য তাজ স্টোরি’ ইতিহাস বিকৃতির অভিযোগে সমালোচিত

তুষার গোয়েল পরিচালিত বলিউডের বিতর্কিত চলচ্চিত্র ‘দ্য তাজ স্টোরি’ মুক্তির পর তাজমহলকে ঘিরে নতুন করে বিভাজন তৈরি হয়েছে। ছবিতে দেখানো হয়েছে, তাজমহল নাকি মুসলিম সম্রাট শাহজাহানের নির্মিত সমাধি নয়, বরং দখল করা একটি হিন্দু প্রাসাদ- যা ইতিহাসবিদেরা সরাসরি খণ্ডন করেছেন।

অভিনেতা পরেশ রাওয়ালের অভিনীত ভ্রমণগাইড ‘বিষ্ণু দাস’ চরিত্রটি সিনেমায় সেই ষড়যন্ত্র তত্ত্ব সামনে আনে, যা ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সংস্থা বহুবার অস্বীকার করেছে। সমালোচকেরা বলছেন, এ ধরনের চলচ্চিত্র মুসলিমদের ইতিহাসকে খাটো করে হিন্দুত্ববাদী রাজনৈতিক আদর্শকে শক্তিশালী করার চেষ্টা করে।

বিগত কয়েক বছর ধরে বিজেপি সরকারের আমলে ইতিহাস পুনর্লিখনের অভিযোগ বেড়েছে- যেমন পাঠ্যপুস্তকে মোগল-ইতিহাস সংকোচন, স্থাপনার নাম পরিবর্তন ও মুসলিম ঐতিহ্যকে কম গুরুত্ব দেওয়া। ‘দ্য তাজ স্টোরি’-তেও মুসলিম চরিত্রগুলোকে প্রতিপক্ষ হিসেবে দেখানোর প্রবণতা স্পষ্ট।

সমালোচকেরা বলছেন, এটি বলিউডের ডানপন্থামুখী পরিবর্তনেরই আরেক উদাহরণ- যা আগেও ‘দ্য কাশ্মীর ফাইলস’ ও ‘দ্য কেরালা স্টোরি’–এর মতো চলচ্চিত্রে দেখা গেছে। ইতিহাসবিদদের মতে, এসব প্রচেষ্টা ভারতের বহুত্ববাদী অতীতকে বিকৃত করে জাতীয় পরিচয়কে নতুন রাজনৈতিক ছাঁদে গড়ে তোলার অংশ।

তবু তাজমহল রয়ে গেছে তার মতোই- চিরন্তন প্রেম, শিল্পকলা ও সৌন্দর্যের প্রতীক হিসেবে।

Tag :
About Author Information

Mohon

জনপ্রিয় খবর

রাজশাহীকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বাকেরগঞ্জের মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

তাজমহল ঘিরে নতুন বিতর্ক: বলিউডের ‘দ্য তাজ স্টোরি’ ইতিহাস বিকৃতির অভিযোগে সমালোচিত

Update Time : ০৯:২৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫